শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

বঞ্চিত মানুষকে স্বাধীনতার সুফল পৌঁছানোই শেখ হাসিনার দর্শন: স্পিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য স্বপ্ন সোনার বাংলা নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। দেশের বঞ্চিত মানুষকে স্বাধীনতার সুফল পৌঁছে দেওয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল দর্শন।

শনিবার (০২ ডিসেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ড. আবুল হাসনাত মিল্টনের রচিত ‘শেখ হাসিনা: দ্য মেকিং অফ অ্যান এক্সট্রাঅর্ডিনারি সাউথ এশিয়ান লিডার’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, গ্রন্থটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্ম,সংগ্রাম, সফলতা ও জীবনের কঠিনতম সময়ের মর্মগাঁথা। এমডিজি থেকে এসডিজির প্রতিটি পর্যায়ে তিনি সম্মোহনী নেতৃত্ব দিয়েছেন। তিনি তার সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তর করে নিজেকে বিশ্ব নেতাদের কাতারে শামিল করেছেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়ার প্রতি মমত্ববোধ তার শেকড় ও মাটির প্রতি বন্ধনের বহিঃপ্রকাশ। ১৯৭৫ এর পরবর্তী এক ভয়াবহ নিঃসঙ্গতার মধ্যে তিনি দৃঢ় মনোবল ধারণ করে বেদনাবিধুর পথ একাই অতিক্রম করেছেন।

অনুষ্ঠানে লেখক ড. আবুল হাসনাত মিল্টন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশব, কৈশোর ও বর্তমান সময়ের পাশাপাশি সমকালীন রাজনীতি এবং সর্বোপরি মা ও মানুষ হিসেবে তার জীবন কর্ম গ্রন্থটিতে স্থান পেয়েছে। এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, মোহাম্মদ আলী আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit