সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে ভূমি প্রতিমন্ত্রীর হঠাৎ পরিদর্শন ‘মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকার দুই সিটি কর্পোরেশনে সরবরাহ করা হবে’ পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ সম্পর্ক পর্যালোচনা, বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯, আহত শতাধিক এভারেস্টে আটকা এক সপ্তাহ, বেঁচে ছিলেন ‘বরফ ও চকলেট’ খেয়ে শহরে হঠাৎ ভল্লুকের রাজত্ব, আতঙ্কে একসাথেই বন্ধ হলো প্রায় ১০০ স্কুল ইরানের পর ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন ট্রাম্পকে উপেক্ষা, ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে উত্তেজনা

নির্বাচনকে ঠেকাতে বিএনপির অপচেষ্টা এখনো অব্যাহত : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন সংক্রান্ত কোথাও কোনো সংঘাত, বিশৃঙ্খলা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশন যে সিদ্ধান্ত নিবে তার প্রতি আওয়ামী লীগের আস্থা আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি হরতাল, অবরোধ, আগুন সন্ত্রাস করে জনগণকে নির্বাচনবিমুখ করতে পারেনি। জনগণ পুরোপুরি নির্বাচনমুখী হয়ে পড়েছে। এ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ঠেকাতে বিএনপি যে অপচেষ্টা করেছিল তা এখনো অব্যাহত আছে। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারা আরেকটি বিজয়ের বন্দরে পৌঁছাতে চায়। এজন্য ভোট দেয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বের দলটির নেতাকর্মীরা হতাশ, আস্থা হারিয়ে ফেলেছে। এ থেকেই দলটির সাবেক ও বর্তমান নেতারা নির্বাচনে অংশ নিয়েছেন। কাজেই অংশগ্রহণ নির্বাচন বলতে যা বোঝায় ২৯টি নিবন্ধিত দল অংশ নিয়েছে।

সারা বাংলাদেশে উৎসাহ উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য মানুষের যে আগ্রহ তা চক্রান্ত, ষড়যন্ত্র করে মানুষকে নির্বাচনবিমুখ করা যাবে না।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit