বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

চুলের যত্নে ঘরেই বানান শ্যাম্পু, কমবে চুল পড়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দিন দিন মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে—এমন কথা অনেকের মুখেই শোনা যায়। চুল পড়া, চুল উঠে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে চিন্তার অন্ত নেই। ছেলেমেয়ে সবাই এর শিকার। বিশেষজ্ঞরা বলছেন, চুলের সমস্যার অনেক কারণ থাকতে পারে। সব সময়ে যে তা শারীরিক সমস্যা, দূষণ, যত্নের অভাবের কারণে হয়, তা কিন্তু নয়। শ্যাম্পুর ক্ষতিকর রাসায়নিকও চুল পড়া এবং অন্যান্য সমস্যার জন্য দায়ী। তাই কেনা শ্যাম্পু ব্যবহার না করে, বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরেই বানিয়ে নিন কেমিক্যালমুক্ত শ্যাম্পু। এতে চুল এবং স্ক্যাল্প, উভয়ই সুস্থ থাকবে- 

তুলসী এবং অ্যালোভেরা জেল

এক কাপ পানি কয়েকটি নিম পাতা দিয়ে গরম করে নিন। তুলসী পাতার সঙ্গে অ্যালোভেরা জেল দিয়ে ঘন পেস্ট করে নিন। এই মিশ্রণে পরিমাণ মতো নিম পাতার পানি এবং কোনো হার্বাল শ্যাম্পু মিশিয়ে পুরো চুলে লাগান। মিনিট ১০-১৫ চুলে লাগিয়ে রেখে দিন। তারপরে ধুয়ে ফেলুন।

রিঠা, ভৃঙ্গরাজ ও মেথি

গুঁড়ো আমলকি, রিঠা, ভৃঙ্গরাজ একসঙ্গে ভালোভাবে গুঁড়িয়ে নিন। এর সঙ্গে মেথি গুঁড়ো মেশান। অল্প পানি দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এই মিশ্রণটি লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর মাথা ধুয়ে ফেলুন। 

চুলে ভেষজ শ্যাম্পু ব্যবহারের উপকারিতা
১) ঘরে তৈরি ভেষজ শ্যাম্পু চুলে পুষ্টির জোগান দেয়, রুক্ষ-শুষ্কভাব দূর করে এবং চুল মসৃণ ও মোলায়েম রাখে। 
২) চুলকে রাসায়নিকের হাত থেকে বাঁচাতে ঘরে তৈরি ভেষজ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি শ্যাম্পু চুলের ফলিকল শক্তিশালী করে, চুলে পুষ্টি যোগায়। ফলে চুল পড়াও অনেকটাই কমে। 
৩) ঘরে তৈরি শ্যাম্পু নিয়মিত ব্যবহারে মাথার ত্বকে রক্তসঞ্চালন বৃদ্ধি পায়, অত্যধিক জট পড়া থেকে মুক্তি মেলে, চুল মসৃণ থাকে, চুলকে ময়েশ্চারাইজ করে এবং শুষ্কভাবও দূর হয়।

 

 

কিউএনবি/আয়শা/ ০১ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit