বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

ইনডোর প্ল্যান্টের যত্নে ৫ নিয়ম

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ইনডোর প্ল্যান্টের ব্যবহার যে ঘরে শুধুমাত্র সতেজতাই নিয়ে আসে এমনটা নয়, বরং সৌন্দর্য বাড়াতেও এর জুড়ি নেই। 

তবে অনেকেই মনে করেন ইনডোর প্ল্যান্টের বেশি যত্নের প্রয়োজন নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ গাছের তুলনায় ইনডোর প্ল্যান্টের বেশি যত্নের প্রয়োজন। তাই ঘরে থাকা গাছের যত্ন নিতে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখুন।

১। ঘরে আছে বলে নিয়মিত পানি দেবেন না, তা কিন্তু নয়। রোজ অল্প অল্প করে পানি দিন। তবে নজর রাখবেন পাত্রে যেন পানি জমে না থাকে।

২। গাছ কখনোই অল্প আলো বা কড়া রোদে রাখবেন না। গাছ এমন জায়গায় রাখুন সব সময় পর্যাপ্ত আলো বাতাস পায়।

৩। কখনোই এসির নিচে রাখবেন না গাছ। চেষ্টা করুন গাছ রাখার জায়গাটা এসির থেকে দূরেই রাখুন। এতে গাছ ঠিকঠাক বৃদ্ধি পাবে।

৪। পানিতে কাপড় ভিজিয়ে মাঝে মধ্যে গাছের পাতা পরিষ্কার করুন। কিংবা কাঁচা দুধ তুলাতে ভিজিয়ে গাছের পাতা মুছে দিন। এ উপায়ে তরতাজা থাকবে গাছ।

৫। লক্ষ্য রাখুন গাছের টবে যেন পোকামাকড় না আসে। কাঁচা দুধের মধ্য়ে কিছুটা হলুদ মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন, এতে পোকামাকড় হবে না।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit