সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

মাহি-মমতাজের সঙ্গে লড়তে চান ২৫ প্রার্থী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার । এদিন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন দুই হাজার ৭৪১ জন। এতে অংশ নিয়েছে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল। ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে লড়তে চান ২৫ প্রার্থী। মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর-হরিরামপুর ও সদরের একাংশ) মনোনয়নপত্র দাখিল করেছেন মমতাজ বেগম। এই আসনে মমতাজের সঙ্গে লড়তে চান ১৪ প্রার্থী।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসনে তার সঙ্গে আরও ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু পাননি। শেষমেশ তিনি তার নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তানোরে শুধু মাহির নানাবাড়িই নয়, এখানেই তার জন্ম ও বেড়ে ওঠা।

 

 

কিউএনবি/আয়শা/ ০১ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit