সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে ভূমি প্রতিমন্ত্রীর হঠাৎ পরিদর্শন ‘মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকার দুই সিটি কর্পোরেশনে সরবরাহ করা হবে’ পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ সম্পর্ক পর্যালোচনা, বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯, আহত শতাধিক এভারেস্টে আটকা এক সপ্তাহ, বেঁচে ছিলেন ‘বরফ ও চকলেট’ খেয়ে শহরে হঠাৎ ভল্লুকের রাজত্ব, আতঙ্কে একসাথেই বন্ধ হলো প্রায় ১০০ স্কুল ইরানের পর ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন ট্রাম্পকে উপেক্ষা, ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে উত্তেজনা

ঠুনকো মুনকো দলে যাবো না, তাই নৌকা নিয়ে নির্বাচনে: শাহজাহান ওমর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

ডেসন্ক নিউজ : বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তার নৌকার হয়ে মনোনয়ন দাখিলের তথ্য গণমাধ্যমে আসে। পরে সময় টিভির সঙ্গে আলাপকালে তিনি নৌকার হয়ে নির্বাচন করার তথ্য জানান। তিনি বলেন, মানুষের সেবা করার জন্য রাজনীতি করছি। কিন্তু বিএনপি শুধু নির্বাচন বয়কট করে। এরজন্য ভেবে দেখলাম আমারতো ঠুনকো মুনকো দলে যাওয়া সাজে না। তাই সুযোগ পাওয়ায় নৌকার হয়ে নির্বাচনে যাচ্ছি মানুষের সেবা করার জন্য।

এরআগে, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ সদস্য হত্যা ও অগ্নিসংযোগের নির্দেশদাতা হিসেবে করা মামলায় গত ৪ নভেম্বর শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের তাকে জামিন দেন। এরপর সন্ধ্যা ৬টায় কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

চাপে পড়ে নৌকার নির্বাচন করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো চাপ ছিল না। বরং কারাগারে ভালোই ছিলাম। আজ নৌকার হয়ে নির্বাচনে কল পেয়েছি। তাই মানুষের সেবা করার সুযোগ নিয়েছি। এদিকে ঝালকাঠি–১ আসনে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেও এই আসনে বজলুল হকের নাম রয়েছে।

মোহাম্মদ শাহজাহান ওমরের জন্ম ১৯৪৭ সালের ২৪ ডিসেম্বর ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগর গ্রামে। মুক্তিযুদ্ধে অসামান্য ত্যাগ ও বীরত্বের স্বীকৃতি হিসেবে তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বীর উত্তম খেতাবে তার সনদ নম্বর ১৮। মুক্তিযুদ্ধের পর মেজর হিসেবে তিনি অবসর নেন। ঝালকাঠি-১ সংসদীয় আসন থেকে তিনি ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি আইন প্রতিমন্ত্রী হন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit