রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

শোডাউন করে আচরণবিধি ভাঙ্গলেন জাপার এমপি প্রার্থী

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২১০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-১৯ আসন সাভারে মনোয়নপত্র জমা দিতে এসে স্লোগান আর শোডাউন করে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে উঠেছে জাতীয় পার্টির এমপি প্রার্থীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দিতে এসে সাভার উপজেলা চত্ত্বরে লাঙ্গল প্রতীক নিয়ে মিছিল করেন তিনি। এসময় প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে স্লোগান দিয়ে সাভার উপজেলা চত্ত্বরে প্রবেশ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইমতিয়াজ। 
পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিচে ফটকের সামনে হ্যান্ডমাইকে নেতাকর্মীদের আচরণবিধি লঙ্ঘণ না করার বিষয়ে সতর্ক করেন জাতীয় পার্টির ওই নেতা। এসময় জাতীয় পার্টির এমপি প্রার্থী বাহাদুর ইমতিয়াজ বলেন, ভাইয়েরা আমার অনেক কষ্ট করে আপনারা মিছিল নিয়ে আসছেন। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। যেহেতু নির্বাচনী আচরণবিধি আছে, তাই কোন ভাবে তা লঙ্ঘণ করা যাবে না। আমার সাথে ৫-৬ জনের বেশি উপরে যাবেন না। আপনারা সবাই বাইরে থেকে স্লোগান দেন। আমি মনোনয়ন জমা দিয়ে এসে আবার আপনাদের সাথে যোগদান করব।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঢাকা জেলার সহকারী রিটার্নিং অফিসার মাজহারুল ইসলাম বলেন, আমরা এটা থামায় দিয়েছি এবং ব্যবস্থা নিচ্ছি। এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ এবং ইনকোয়েরি হবে। অভিযোগ আসলে আমরা এটার বিষয়ে আইনগত ব্যবস্থা নিব।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit