সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে ভূমি প্রতিমন্ত্রীর হঠাৎ পরিদর্শন ‘মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকার দুই সিটি কর্পোরেশনে সরবরাহ করা হবে’ পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ সম্পর্ক পর্যালোচনা, বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯, আহত শতাধিক এভারেস্টে আটকা এক সপ্তাহ, বেঁচে ছিলেন ‘বরফ ও চকলেট’ খেয়ে শহরে হঠাৎ ভল্লুকের রাজত্ব, আতঙ্কে একসাথেই বন্ধ হলো প্রায় ১০০ স্কুল ইরানের পর ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন ট্রাম্পকে উপেক্ষা, ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে উত্তেজনা

আকাশ আর পশ্চিমাদের দিকে তাকিয়ে বিএনপি, যদি কিছু হয় : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনী আমেজে বিএনপির সমস্ত কর্মসূচি হাওয়ায় মিলে গেছে। আমি আশা করব বিএনপি এই অপরাজনীতির পথ থেকে বের হয়ে আসবে। বিএনপি এখন আকাশ আর পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকে। সেখান থেকে যদি কিছু হয়। আসলে এভাবে একটি দল টিকে থাকতে পারে না।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জনগণ এখন নির্বাচনমুখী হয়ে গেছে। দেশের মানুষ যখন নির্বাচনমুখী তখনও তারা (বিএনপি) অনলাইনে বসে বসে উঁকি দিয়ে কর্মসূচি ঘোষণা করছে। এতে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই হচ্ছে না। তারা ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপ করছে; সারা দেশে যানবাহনে আগুন দিচ্ছে। একটি রাজনৈতিক দলের কর্মসূচি এমন কীভাবে হয়? এমন ঘটনা আগে কখনো ঘটেনি। পৃথিবীর কোথাও এমন রাজনৈতিক কর্মসূচি নেই। আজ নাকি হরতাল! আগে হরতাল হলে আমরা দেখেছি রাস্তায় গাড়ি চলাচল করত না। পিকেটিং হতো। আমরা নিজেরাও পিকেটিং করতাম। কিন্তু আজ যে হরতাল সেটা বোঝার উপায় নেই।

হাছান মাহমুদ বলেন, বিএনপির মূল নেতৃত্ব কার্যত বিএনপি নেতাদের কারাগারে বন্দি করে রেখেছে। কারণ বিএনপি করলে এখন কোনো নির্বাচন করা যায় না। সংসদ নির্বাচন করা যায় না, উপজেলা পরিষদ নির্বাচন করা যায় না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনও করা যায় না। এ পরিস্থিতির কারণে অনেক নেতাকর্মীর জন্য বিএনপি নামটাই তাদের কাছে কারাগার। সুতরাং, বিএনপি কার্যত বিএনপি নামক কারাগারে নেতাকর্মীদের বন্দি করে রেখেছে। যেখান থেকে বের হয়ে কেউ নির্বাচন করতে পারবে না। আর তাদের সিদ্ধান্ত হয় সাত সমুদ্রর তের নদীর ওপার থেকে। তবে এখন অনেকেই বিএনপি নামক এই কারাগার থেকে বের হয়ে এসেছে। বিএনপির সাবেক অনেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতাকর্মী আজকেও মনোনয়ন ফরম জমা দিয়েছে। 

তিনি বলেন, বিএনপির অনেক নেতাকর্মীদের সঙ্গে বিমানবন্দরে, ট্রেন স্টেশনে, সামাজিক অনুষ্ঠানে আমাদের দেখা হয়। তাদের সবাই স্বীকার করেন বিএনপির এসব সিদ্ধান্ত ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আবার হরতাল। হরতালে জনগণের কোনো সাড়া নেই। তারা নাকি আরও কর্মসূচি দেবে।

মন্ত্রী আরও বলেন, আজকে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। গত কয়েকদিন ধরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সবাই মনোনয়ন ফরম জমা দিচ্ছে। আমি নিজেও গতকাল মনোনয়ন ফরম জমা দিয়েছি। নির্বাচন ঘিরে দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এছাড়া বহু অনিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit