সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

মাগুরায় উচ্চমূল্যের চিয়া সিড চাষ শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৮০ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে সদর উপজেলার নরিহাটি গ্রামে কৃষক ফারুক আহমেদের জমিতে বীজ ছিটিয়ে চিয়া সিড চাষের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ উপলক্ষে  জেলা প্রশাসনের ঊর্ধ্বতন  কর্মকর্তা ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে মাঠ পরিদর্শন ও বীজ বপন করেন জেলা প্রশাসক।

এর আগে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন স্থানীয় কৃষকরা। পরে তারা উচ্চ মূল্যের সুপার ফুড চিয়া সিড  চাষের গুরুত্ব তুলে ধরে কৃষকদের সাথে মতবিনিময় করেন। বক্তারা কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে চিয়া সিড চাষের পরামর্শ ও সহায়তার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, চিয়া সিড উচ্চমূল্যের একটি সুপার ফুড, যার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিয়া সিড চাষ করে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। অন্যান্য ফসলের তুলনায় চিয়া সিড চাষে খরচ কম এবং লাভ বেশি। এজন্য তিনি কৃষকদের চিয়া সিড চাষে উৎসাহিত করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit