শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

নৌকা নিয়ে লড়বেন শেখ হাসিনাসহ ২৩ নারী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

ডেস্কনিউজঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৯৮টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে দলটির সভাপতি শেখ হাসিনাসহ ২৩ জন নারী নৌকা প্রতীকে সংসদ নির্বাচনে লড়তে চলেছেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এতে দেখা গেছে, গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া শেরপুর-২ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, চাঁদপুর-৩ আসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও রংপুর-৬ আসনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া গাইবান্ধা-১ আসনে আফরুজা বারী, গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ সাহাদারা মান্নান, বরিশাল-৪ শাম্মী আহমেদ, বাগেরহাট-৩ হাবিবুন নাহার, সিরাজগঞ্জ-২ মোছা. জান্নাত আরা হেনরী, বরগুনা-২ সুলতানা নাদিরা, ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম, কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, ঢাকা-৪ সানজিদা খানম, গাজীপুর-৩ রুমানা আলী, গাজীপুর-৪ সিমিন হোসেন (রিমি) ও গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

পাশাপাশি কুমিল্লা-২ আসনে সেলিমা আহমাদ, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী ও কক্সবাজার-৪ আসনে শাহীন আক্তার মনোনয়ন পেয়েছেন।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নারী প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কিউএনবি/বিপুল/২৬.১১.২০২৩/ রাত ১১.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit