রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

এই সময়ে পায়ে দুর্গন্ধ? দূর করুন ঘরোয়া উপায়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকালে মোজা খুললেই প্রায়ই পায়ে দুর্গন্ধ শুরু হয়। তবে শীতকালের মতো সব ঋতুতেই অনেকেই এই সমস্যার সম্মুখীন হন। কিছু মানুষ অতিরিক্ত ঘামে- যার কারণে তারা তাদের মোজা খুললে বিব্রত বোধ করেন। আপনিও যদি তাদের একজন হয়ে থাকেন তাহলে জেনে নিন, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া উপায়।

পায়ের দুর্গন্ধ দূর করার উপায় 

-আপনি যখন সারাদিন জুতা পরেন, তখন আপনার পা ভালো করে ধুয়ে নিন এবং বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কিছু ক্রিম দিয়ে ময়শ্চারাইজ করুন। 

-ময়লা মোজাও পায়ের দুর্গন্ধের একটি কারণ। এমন পরিস্থিতিতে আপনার মোজা একবার ধোয়া খুবই গুরুত্বপূর্ণ।

-মোজা খুলে ফেলার পর হালকা গরম পানিতে লবণ দিয়ে ১৫ থেকে ২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এতে আপনার সারা দিনের ক্লান্তি দূর হবে এবং আপনার পা ভেজা থাকবে। পরে ঠাণ্ডা পানি দিয়ে পা পরিষ্কার করুন। 

-আপনার পা পরিষ্কার রাখতে একটি টবে ভিনিগার যোগ করতে পারেন এবং এতে আপনার পা ভিজিয়ে রাখতে পারেন। অন্তত ১০ মিনিটের জন্য এটিতে আপনার পা রাখুন। এরপর পরিষ্কার পানি দিয়ে পা ধুয়ে ভালো করে শুকিয়ে নিন।

-পায়ের ব্যাকটেরিয়া, ময়লা এবং গন্ধ পরিষ্কার করতে টি ব্যাগ ব্যবহার করতে পারেন। এজন্য এক গ্লাস পানিতে দুটি টি ব্যাগ ফুটিয়ে ঠাণ্ডা হতে দিন। এবার একটি জায়গায় পানি নিয়ে তাতে টি ব্যাগের পানি মিশিয়ে পা ভিজিয়ে রাখুন আধ ঘণ্টা।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit