শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

যুদ্ধবিরতির আগে গাজায় জাতিসংঘ-অধিভুক্ত স্কুলে হামলা, নিহত ৩০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ-অধিভুক্ত স্কুলে ইসরাইলি হামলায় প্রায় ৩০ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে হামাস। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু হুসেইন স্কুলে হামলায় ২৭ জনের প্রাণ গেছে। গাজার অন্যান্য অংশে সহিংসতা ও তীব্র বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের আশ্রয়স্থল এটি। ইসরাইলি বাহিনী উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নতুন করে হামলা চালিয়েছে। 

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হাসপাতালটি তীব্র বোমা হামলার শিকার হয়েছিল। ভবনের বড় অংশগুলো ছিল লক্ষ্যবস্তু। এক সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকা বেইত লাহিয়া অঞ্চলের হাসপাতালে দুই শতাধিক রোগী, চিকিৎসাকর্মী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকেরা অবস্থান করছিলেন।  

এদিকে ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের শেখ নাসের অঞ্চলে আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা। ওয়াফা আরও জানায়, ইসরাইলি বাহিনী উত্তর গাজার শেখ রাদওয়ান অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলা চালালে কমপক্ষে ১০ জন নিহত হন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit