শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

এই শোক সইবে কী করে পরীমনি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : পরীমনি খুব ছোটবেলায় মাকে হারিয়েছে। একটু বড় হয়ে বাবাকে হারিয়ে পিরোজপুরে তার নানা শামসুল হক গাজীর কাছে বড় হন। বাবা-মা মারা যাওয়ার পর নানাই ছিলেন পরীমনির একমাত্র অবলম্বন। নানার প্রতি এই নায়িকার অকৃত্রিম ভালোবাসার কথা সবার জানা।

পরে পরীমনি তার নানা শামসুল হক গাজীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে পিরোজপুরের ভাণ্ডরিয়ার উদ্দেশে রওনা দেন। সকাল ৯টার সময় তারা বরিশালে পৌঁছান। জানা গেছে, ভাণ্ডারিয়ায় নানির কবরের পাশেই সমাহিত করা হবে নানা শামসুল হক গাজীকে।

এদিকে নানাকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকেই পরীমনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন। ছোটবেলায় মায়ের মৃত্যুর পর পরীমনির বাবাও মারা যান। এর পর থেকেই নানার কাছে বেড়ে উঠেন তিনি। পিরোজপুর থেকে ঢাকায় এসে একসময় বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন পরীমনি। এ সময়েও তার একমাত্র অভিভাবক ছিলেন নানা।

কদিন আগে হাসপাতালে ভর্তি থাকাকালে নানাকে নিয়ে পরীমনি বলেছিলেন, নানার এখন যে অবস্থা, কখন যে কী ঘটে যায়, বলা যায় না। আমি আসলে ভাবতেই পারছি না। নানা না থাকলে আমার যে কী হবে। কীভাবে থাকব আমি!’

মরদেহবাহী গাড়ির পেছনে আরেকটি গাড়িতে করে ভাণ্ডারিয়ায় নিয়ে যাওয়ার সময় গাড়িতে ছিলেন পরীমনি ও তার পরিবারের সদস্যরাও। এর বাইরে আছেন পরিচালক চয়নিকা চৌধুরীও।

চয়নিকা চৌধুরী বললেন, পরীমনি কী হারিয়েছে, তা শুধু সেই জানে। এই নানা তার জীবনের কী ছিল, তা আমরা দেখেছি। মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে আছে পরীমনি। জানি না এই শোক সইবে কী করে পরী।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit