শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

কাওয়ালি দিয়ে শুরু হলো ইমাম-আনমোলের বিয়ের অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটার ইমাম-উল হকের বিয়ের অনুষ্ঠান পুরোদমে চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের লাহোরে কাওয়ালি গানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের মূল আয়োজন শুরু হয়েছে। 

বিশ্বকাপ থেকে ফিরেই ২৭ বছর বয়সি ওপেনার তার বাগদত্তা আনমোল মেহমুদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন।

লাহোরের ইভেন্টের ছবি এবং ভিডিওগুলো সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

বাবরের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানি ক্রিকেটার উসমান কাদির, সরফরাজ আহমেদ, কামরান আকমল এবং সাবেক প্রধান নির্বাচক ইনজামাম-উল হক।

এদিকে নববধূ তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার বরের সঙ্গে কিছু সুন্দর ছবিও শেয়ার করেছেন।

আগামীকাল ইমাম ও আনমোলের বিয়ের অনুষ্ঠান এবং রোববার ওয়ালিমা সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit