বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

ডোমারে আইডিয়াল একাডেমীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষর্থীদের সংবর্ধনা ও পাঠ সমাপনি উৎসব অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২০৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে দীর্ঘ ২১ বছরের সফল প্রতিষ্ঠান আইডিয়াল একাডেমীর মেধাবী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্লে-থেকে শুরু করে দশম শ্রেনীর সকল ক্লাসে পাঠ সমাপনি উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজিয়েছে প্রতিটি ক্লাস রুম ও বিদ্যালয়টি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ ডাঃ হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। সহকারী শিক্ষক মাহাবুর আলমের সঞ্চালনায় অতিথি হিসাবে আলহাজ¦ হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসলেহু উদ্দিন শাহ, উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় বিদ্যালয়ে সকল শিক্ষক, ছাত্র/ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্ল্যেখ- ২০০৩ সালে ডোমার আইডিয়াল একাডেমী নামক শিক্ষা প্রতিষ্ঠানটি প্লে-থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত পাঠদান শুরু করে। হাটি হাটি পা-পা করে বর্তমানে প্লে-থেকে দশম শ্রেনী পর্যন্ত বাংলা, ইংরেজী, অংকের পাশাপাশী আরবী শিক্ষা প্রদান করে বিদ্যালয়টি ব্যপক সুনাম অর্জন করেছে। আলোচনা শেষে সকল ক্লাসে শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে পাঠ সমাপনি উৎসব পালন করা হয়।

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit