রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

মুখের অরুচি দূর করে যে পাঁচ খাবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৫২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মৌসুম বদল মানেই ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বরের সমস্যা। এই সময়ে ভাইরাল জ্বর, ফ্লু-তে আক্রান্ত হচ্ছেন অনেকেই। আর জ্বর, সর্দি মানেই খাবারের প্রতি অনীহা। মুখে তিতা ভাব।

এই ধরনের জ্বর হলে শরীর দুর্বল হয়ে পড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই চটপট সেরে উঠতে গেলে ভাল-মন্দ খাবার খাওয়া প্রয়োজন। কিন্তু মুখে যদি স্বাদ না-ই থাকে, তা হলে খাবেনই বা কী?

দুর্বলতা কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে গেলে এই সময়ে প্রোটিন-সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। পাশাপাশি শরীরে পর্যাপ্ত পানির জোগান যেন থাকে, সেই দিকেও খেয়াল রাখতে হয়। এমন পাঁচ খাবারের সন্ধান দেওয়া হল এখানে।

১) খিচুড়ি

চাল, ডালের মিশ্রণে তৈরি সহজপাচ্য এই খাবার শিশু থেকে বয়স্ক— সকলের জন্যই উপযোগী। কার্বোবাইড্রেট, প্রোটিনের উৎস হিসেবে খিচুড়ি বেশ ভালই। শরীরে শক্তির জোগান দেওয়ার পাশাপাশি মুখের অরুচিও দূর করতে সাহায্য করে এই খাবার।

২) দই

অন্ত্র ভাল রাখতে সাহায্য করে দই। জ্বরের সময়ে দেহের তাপমাত্রা বেড়ে যায়। তাই তা আবার স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে দই খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। এ ছাড়া অসুস্থ অবস্থায় মুখের অরুচি দূর করতে সাহায্য ও করে দই।

৩) ডালিয়া

ভাঙা গম বা গমের কণা দিয়ে তৈরি এই খাবার অত্যন্ত সহজপাচ্য। বিশেষ করে শিশুদের জন্য এই খাবার খুবই উপকারি। গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজে ভরপুর এই খাবার স্বাদ এবং স্বাস্থ্য— দুইয়েরই খেয়াল রাখে।

৪) ডাল

জ্বরের সময়ে ভাত, রুটি বা পাউরুটি খেতে ইচ্ছে না করলে শুধু ডাল সেদ্ধ করেও খাওয়া যায়। উদ্ভিজ্জ প্রোটিনের উৎস হল ডাল। এই খাবারটি দুর্বল শরীরে শক্তির জোগান দিতে সাহায্য করে।

৫) স্যুপ

শরীরে পর্যাপ্ত পানির জোগান দিতে জ্বরের সময় তরল খাবার বেশি করে খেতে বলেন চিকিৎসক থেকে পুষ্টিবিদেরা। বিভিন্ন সবজি, মুরগির মাংস দিয়ে তৈরি স্যুপ মুখের স্বাদ এবং স্বাস্থ্য— দুইয়ের জন্যেই সমান উপকারী।

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit