শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ইউরোর মূল পর্বে কোয়ালিফাই করল ইতালি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইতালি। ইউরো বাছাইয়ের ‘সি’ গ্রুপ থেকে মূল পর্বে কোয়ালিফাই করতে কেবল এক পয়েন্ট দরকার ছিল দলটির। সেটিই করে দেখাল তারা; গতকাল রাতে জার্মানির লেভারকুজেনে ইউক্রেইনের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইতালি। একইসঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে খেলার অনিশ্চয়তাও দূর করলো দলটি। গত বিশ্বকাপে কপাল পুড়েছিল তাদের।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখা ইতালি বেশ কয়েকটি আক্রমণ সাজায়। তবে জালের দেখা পাওয়া হচ্ছিল না। প্রথমার্ধে এমন আক্রমণ চালানোর পর দ্বিতীয়ার্ধেও একইভাবে খেলতে থাকে তারা। মূলত পরবর্তী পর্বে উঠতে মাত্র একটি পয়েন্ট দরকার থাকার কারণেই রক্ষণের প্রতিই বেশি মনোযোগ দিচ্ছিল দলটি। শেষ পর্যন্ত সেটিই করে দেখিয়েছে তারা।  

পয়েন্ট টেবিলে সমান ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ও তিনে অবস্থান ইতালি ও ইউক্রেইনের। প্রথম দেখায় ২-১ গোলে জয় পাওয়ার কারণেই এগিয়ে থেকে ইতালি উঠল মূল পর্বে।

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit