রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

নরসিংদী -১ আসনে আ,লীগের মনোনয়ন  ফরম কিনলেন দারুস সালাম শাকিল 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৬৮০ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দারুস সালাম শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

তিনি বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। দারুস সালাম শাকিল জানান, গ্রুপিং বিভাজনের অবসান ঘটিয়ে নরসিংদী সদর আসনের আওয়ামী লীগের সবাইকে একটা ছাতার নীচে নিয়ে আসতে চাই। ঐতিহ্যবাহী নরসিংদীতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, একটা সরকারি মেডিকেল স্থাপন , একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তোলা আর নরসিংদী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা আমার দীর্ঘদিন এর স্বপ্ন। নরসিংদী সদর আসনকে আইটি বেইজড একটা স্মার্ট মডেলের শহরে রূপান্তর করতে চাই।

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৩,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit