রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

ঢাবি’র ৪জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার,প্রলয় গ্রুপের ১৪ জন কে বিভিন্ন মেয়াদে শাস্তি!

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৬৫১ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : গত ০৮ নভেম্বর (২০২৩) সোহরাওয়ার্দী উদ্যানে একজন ছাত্রকে নির্যাতনের অভিযোগে ৪ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ‘বিশ্ববিদ্যালয় থেকে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ মর্মে ৭ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। আজ ২০ নভেম্বর (২০২৩)  সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শৃঙ্খলা পরিষদের সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভায় সভাপতিত্ব করেন।

সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন, তবারক মিয়া (শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ), মুরসালিন ফাইয়াজ (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগ), ফয়সাল আহমেদ সাকিব (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগ) এবং জুবায়ের ইবনে হুমায়ুন (অপরাধ বিজ্ঞান বিভাগ)। এছাড়া, কথিত ‘প্রলয় গ্যাং’ নামের একটি গ্রুপের বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে গঠিত আন্তঃহল তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ১৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। সভায়, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪৯জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit