মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

একদিনে আগুনে পুড়ল ১৮ যানবাহন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে ১৮টি যানবাহনে আগুন লাগানো হয়েছে।

ফায়ার সার্ভিসের পাঠানো বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। ফায়ার সার্ভিস বলছে- ঢাকা সিটিতে ৩টি, ঢাকা বিভাগে ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) ৪টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ৯টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১টি ট্রেন (৩ বগি) পুড়ে যায়।

ফায়ার সার্ভিস বলছে, গতকাল দিবাগত রাত ১২টা ৪২ মিনিটে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। আজ ভোর ৪টা ৫ মিনিটে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৩টি বাসে আগুন দেওয়া হয়েছে। ভোর ৪টা ৪৫ মিনিটে মিরসরাই উপজেলায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।

গতকাল দিবাগত রাত ১টা ২০ মিনিটে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনে আগুন দেওয়া হয়। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। এর ১০ মিনিট পর রাত দেড়টার দিকে বগুড়ায় ট্রাকে আগুন দেওয়া হয়। 

১০ মিনিট পর রাত ১টা ৪০ মিনিটে ফেনীতে একটি কাভার্ড ভ্যানে আগুন লাগানো হয়। গতকাল দিবাগত রাত ৩টা ২০ মিনিটে নাটোরের ভবানীগঞ্জে বাসে আগুন দেওয়া হয়।

এছাড়া গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বঙ্গবাজারে কাজী আলাউদ্দিন রোডে সিএনজিচালিত অটোরিকশায় ককটেল বিস্ফোরণ থেকে আগুন লাগে। 

বিকাল ৫টা ৩৫ মিনিটে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি বাসে আগুন লাগানো হয়। সন্ধ্যা সোয়া ৭টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একটি ট্রাকে আগুন লাগানো হয়। 

রাত ৮টা ১০ মিনিটে ফেনীর মহিপালে একটি বাসে আগুন দেওয়া হয়। রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগানো হয়।

রাত ৯টা ৫২ মিনিটে রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি বাসে আগুন দেওয়া হয়। এর কয়েক মিনিট পর রাত ৯টা ৫৮ মিনিটে যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে আগুন লাগানো হয়। 

রাত ১০টা ২৫ মিনিটে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একটি ট্রাকে আগুন লাগানো হয়। এর কয়েক মিনিট পর রাত ১০টা ৫৮ মিনিটে টঙ্গীর মিরের বাজার এলাকায় একটি ট্রাকে আগুন লাগানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯ ইউনিট ও ১৪৪ জন সদস্য এসব আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছেন।

পাঁচ দফা অবরোধের পর জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে গতকাল শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল। গতকাল সকাল ৬টা থেকে কাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হরতাল চলবে। 

শান্তিপূর্ণ হরতালের এ কর্মসূচিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে বিএনপি। সমমনা একাধিক দল ও জোটের পাশাপাশি জামায়াতে ইসলামীও হরতাল দিয়েছে।

২৮ অক্টোবরের পর এটি বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার হরতাল। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের হামলায় পণ্ড করার প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়। এরপর পাঁচ দফায় মোট ১১ দিন সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি পালন করে বিএনপিসহ বিরোধী দলগুলো।
 

 

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit