রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

উপকূলে আঘাত হেনে দুর্বল ‘মিধিলি’, কমেছে সতর্ক সংকেত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৩০৫ Time View

ডেস্কনিউজঃ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে। আজ শুক্রবার (১৭ নভেম্বর) বেলা চারটার দিকে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘মিধিলি’ দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা বন্দরে দেওয়া সাত নম্বর বিপৎ সংকেত নামিয়ে ৩ নম্বর দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে আজ শুক্রবার বেলা ১টার দিকে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। পরের দুই ঘণ্টায় বৃষ্টি ঝরাতে ঝরাতে বেলা ৩টার দিকে তা পুরোপুরি স্থলভাগে উঠে আসে। এরপর ধীরে ধীরে তা দুর্বল হয়ে পড়ে।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঝড়টি দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে বর্তমানে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ওই ঘূর্ণিবায়ুর চক্র স্থলভাগের ওপর দিয়ে আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে। বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে হতে এক পর্যায়ে গুরুত্বহীন হয়ে পড়বে।

কিউএনবি/বিপুল/১৭.১১.২০২৩/সন্ধ্যা ৭.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit