মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

তফশিল ঘোষণার পর নির্বাচন পুরোপুরি বাতিলের উদাহরণও আছে: মঈন খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View

ডেস্কনিউজঃ নির্বাচন কমিশন ঘোষিত তফশিল প্রত্যাখ্যান করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, নির্বাচন কমিশন যে পরিস্থিতিতে তফশিল ঘোষণা করেছে, তাতে এটা অত্যন্ত স্পষ্ট যে, তারা সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবির প্রতি কর্ণপাত না করে এই তফশিল ঘোষণা প্রমাণ করে যে, এই আওয়ামী সরকার একদলীয় নির্বাচনে বিরোধী দলকে স্টিমরোল করার জন্য নির্বাচন করছে।

বুধবার নির্বাচনের তফশিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সরকারের সঙ্গে সংলাপের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে মঈন খান বলেন, তফশিল ঘোষণার পর নির্বাচনের তারিখ পরিবর্তনের একাধিক উদাহরণ আমরা দেখেছি। এমনকি তফশিল ঘোষণার পর একটি নির্বাচন সম্পূর্ণ বাতিলেরও উদাহরণ দেখেছি। স্পষ্টতই বাংলাদেশে রাজনীতি এবং আসন্ন নির্বাচন উভয়ই এখনো সম্পূর্ণ তরল অবস্থায় রয়েছে। সময়ই বলে দেবে বাংলাদেশের গণতন্ত্র কোন দিকে যাচ্ছে।

আবদুল মঈন খান বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে সরকার হয়তো গণতান্ত্রিক রীতিনীতি ও অনুশীলনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা প্রদর্শন না করে নিষ্ঠুর শক্তি প্রয়োগ করে তার একদলীয় শাসনকে অব্যাহত রাখতে পারে।

‘তবে বাংলাদেশের জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে তারা কখনই তাদের হৃদয়ে পৌঁছাতে পারবে না। যে গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে লাখ লাখ জীবন উৎসর্গ করেছিল সে গণতন্ত্র এখন বাংলাদেশে মৃত।’

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ সংসদের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল অনুযায়ী ৭ জানুয়ারি ভোট হবে।

কিউএনবি/বিপুল/১৬.১১.২০২৩/ দুপুর ১২.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit