বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৯০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।  এ সময় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি অটোরিকশা, দুটি হাসুয়া, দুটি ক্রিজ, দুটি কোরা বাড়াল, একটি গ্রিল কাটার, একটিটি প্লাইরেঞ্জ, একটি টর্চলাইট উদ্ধার করা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ডাকাত গিয়াস উদ্দিন,ইউসুফ ওরফে কালা, আজাদ, মনির হোসেন,সালাউদ্দিন,সফিক।  

বুধবার (১৫ নভেম্বর) বিকেলের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার উপজেলার জিরতলী ইউনিনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কালা, আজাদ ও সালা উদ্দিনের নেতৃত্বে নতুন করে ডাকাতদল গঠন করে ডাকাতির চেষ্টা চালায়। পরে এই ডাকাত দলের ৯-১০ জন সদস্য উপজেলার জিরতলী ইউনিয়নে ডাকাতি করার পরিকল্পনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে জিরতলী ইউনিয়নের অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে বিল থেকে আটক করে পুলিশ। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও এক ডাকাতকে আটক করা হয়। পরবতীর্তে তার স্বীকারোক্তি মোতাবেক তার বাসা থেকে আরেকটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতদলকে সহায়তাকারী  সফিককে গ্রেপ্তার করা হয় এবং ডাকাতদের আনা নেওয়ার জন্য ব্যবহৃত একটি অটোরিকশা আটক করা হয়। 

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানায়, ডাকাত আজাদ, ইউসুফ, সালাউদ্দিন মিলে সিএনজি ভাড়া করে বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ডাকাতি করার জন্য পছন্দমত বাড়ি  খুজতো এবং বিশদ তথ্য সংগ্রহ করত। জিরতলী বাজার এলাকায় তিনটি প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গ্রেপ্তারকৃত ডাকাতরা সেখানে একত্রিত হয়।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit