বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

মসৃণ ত্বকে পাকা পেঁপে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৮০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :  পেঁপে শরীরের জন্য যেমন উপকারী, তেমনি রূপচর্চায়ও কাজে লাগে এই ফল। প্রতিদিনের রূপচর্চায় পাকা পেঁপে ব্যবহার করলে ত্বক শুধু উজ্জ্বল হবে না, ত্বকের নানান সমস্যাও দূর হবে।

► সপ্তাহে তিন-চারবার পেঁপের নরম পাকা অংশ হাতের তালুতে চটকে নিয়ে মুখে, ঘাড়ে, হাতে ও পায়ে ভালো করে মেখে নিন। কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফেরাবে।

►  পাকা পেঁপের সঙ্গে সামান্য মধু, লেবুর রস, একটু অলিভ অয়েল ও অ্যালোভেরা পানি মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি মুখে ও গলায় ম্যাসাজ করুন। অল্প দিনেই ট্যান আর দাগছোপ দূর হবে।

►  পেঁপের উপকারী এনজাইম মুখের রোদে পোড়া দাগ দূর করে। কালো ভাব দূর করতে সাহায্য করে। নাক বা থুতনির কালো দাগ, কনুই বা হাঁটুর কালো দাগসহ বিভিন্ন দাগ দূর করে পেঁপের এনজাইম।

►  পাকা পেঁপের সঙ্গে মিশিয়ে নিতে পারেন ওটস বা সামান্য ময়দা আর অল্প পাতিলেবুর রস। এই মিশ্রণ গোসলের আগে লাগিয়ে স্ক্রাব করে নিন। তারপর ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিতে হবে।

►  মুলতানি মাটি কিংবা চন্দনের গুঁড়ার সঙ্গে পাকা পেঁপের পাল্প মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে নিয়মিত মুখে স্ক্রাব ও ম্যাসাজ করুন। ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। অল্প দিনে দূর হবে ট্যান।

তথ্য সূত্র : ফেমিনা ডটইন

   

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৩/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit