শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
ছবি তোলা কি জায়েজ? জানুন ইসলামের বিধান ‘হ্যাঁ, আমরা সরকার পরিবর্তন চাই’—বিজেপিকে প্রশান্ত ভূষণ ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ‘যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে নতিস্বীকার করবে না ইরান’ মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আলিফ হত্যাকারীদের,২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা  চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার

বিশ্ব ডায়াবেটিস দিবসে ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং ও আলোচনা সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৮২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ডায়াবেটিস নির্মূল হয় না, তবে আমরা সচেতন হলে এই রোগ থেকে নিজেকে নিয়ন্ত্রন রাখতে পারি। মানুষের সচেতনতার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও আন্তর্জাতিক মানের সংগঠন গুলো কাজ করে যাচ্ছে।

তিনি বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রোটারী ক্লাব অব সিলেট মিটটাউনের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে নগরীর শাহজালাল উপশহরের সোনারপাড়াস্থ ভিক্টোরিয়া হসপিটালের সহযোগিতায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং ও সচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমাদেরকে সকল ধরণের রোগবালাই থেকে নিজেকে নিয়ন্ত্রন রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে।

রোটারী ক্লাব অব সিলেট মিটটাউনের প্রেসিডেন্ট ডা. তানবিরুল আরেফিনের এএসএমজি কিবরিয়া আরএফএসএম এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী এরিয়া এডভাইজার রোটারিয়ান হানিফ মোহাম্মদ, এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান একেএম শামসুল হক দিপু, ডেপুটি ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান আতিকুর রাজা চৌধুরী, ভিক্টোরিয়া হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক হানিফ আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেলোওয়ার হোসেন চুন্নু, পিপি রোটারিয়ান অধ্যক্ষ সাখাওয়াত হোসেন আজাদ শাহ জামাল আহমদ ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন বিধুভূষণ ভট্টাচার্য্য এমপিএইচএফ, পিপি এডভোকেট মোহাম্মদ আব্দুল হাফিজ সেলিনা আক্তার চৌধুরী আবুল কালাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ ফারুক আহমদ আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষের ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit