রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

শীত-সামগ্রী ব্যবহারের আগে যা করবেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২২৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রকৃতিতে বইছে হীম হাওয়া। রাজধানী ঢাকায় শীতের কাঁপুনি অতোটা না লাগলেও গ্রামাঞ্চলে শীত পড়ে গেছে। তাই দেরাজে তুলে রাখা শীত-সামগ্রীগুলোও বের করতে হচ্ছে। তবে সাজিয়ে রাখা শীতের পোশাক বের করেই সরাসরি ব্যবহার না করাই ভালো। কারণ, এতো দিন বাক্সবন্দী থাকা পোশাকে ধুলাবালু যেমন জমেছে, তেমন নানা রোগ জীবাণু বাসা বাঁধতে পারে। তাই ধুয়ে পরিষ্কার করে নেওয়াই উত্তম। এতে পোশাকের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমন ভালো থাকবে আপনার শরীরও।

শীতের সোয়েটার পরিষ্কারে আপনি ভিনেগার ব্যবহার করতে পারেন। ডিটারজেন্টের সাথে দুই চা-চামচ ভিনেগার মিশিয়ে সোয়েটার পরিষ্কার করতে পারেন। আবার শ্যাম্পু দিয়েও সোয়েটার পরিষ্কার করা যায়। এই পদ্ধতি অনুসরণ করলে শীতের পোশাকের উলগুলো থাকবে নরম।তবে শুকানোর পর শীতের পোশাকে সরাসরি সুগন্ধি ব্যবহার না করাই ভালো।

শিমুল তুলার লেপের বেলায় একদমই ধোয়া যাবে না। ড্রাই ওয়াশও করা যাবে না। তবে রোদে দিয়ে লেপটি ঝরঝরা করে নিন। লেপের স্যাঁতসেঁতে ভাব দূর হয়ে গেলে একটু ঝেড়েও নিতে পারেন।

কম্বল ধোয়া যাবে। করা যাবে ড্রাই ওয়াশও। তবে কম্বল না ধুয়ে ব্যবহার করলে ধুলাজনিত নানা সমস্য হতে পারে। কোমল ডিটারজেন্ট দিয়ে ১০ মিনিট কম্বল ভিজিয়ে রাখার পর ধুয়ে ফেলতে হবে। ওয়াশ উপযোগী কম্বল গুঁড়া সাবানেও ধোয়া যায়। তবে কম্বল বেশি সময় কড়কড়া রোদে রাখা যাবে না। পানি ঝরিয়ে ছায়া ও বাতাস রয়েছে এমন জায়গায় শুকাতে দিতে হবে। 

ডাস্ট অ্যালার্জির মতো ঝামেলা ও অসুখ-বিসুখ এড়াতে শীতের পোশাক ব্যবহারের আগে সাধ্যমতো পরিষ্কার করে নেওয়াই নিরাপদ।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit