শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সাগরে নতুন লঘুচাপ, আরও ঘণীভূত হওয়ার আভাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১২০ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রতিবেদনের পূর্বাভাস আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত প্রযোজ্য।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। এদিন ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে। আগামীকাল বুধবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে।

এর আগে গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কিউএনবি/বিপুল/১৪.১১.২০২৩/দুপুর ১২.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit