বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

সিলামে রূপালী ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২২৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : রূপালী ব্যাংক লিমিটেড দক্ষিণ সুরমার স্টেশন রোড শাখার উদ্যোগে ৫নং সিলাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কর্মসূচী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠিত প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের স্টেশন রোড শাখার শাখা ব্যবস্থাপক বখশ মো. আবুল মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক কমল ভট্টাচার্য্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, ৫নং সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপংকর সূত্রধর।

ব্যাংকের জোনাল অফিস সুনামগঞ্জের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোজাদ্দিদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাজিপুর জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ মো. হোসাইন আহমদ। গীতা পাঠ করেন ব্যাংকের স্টেশন রোড শাখার অফিসার পরাগ আচার্য্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ১৫জন ঋণ গ্রহীতার মাঝে কৃষি ও পল্লীর ঋণের বিভিন্ন খাতে সর্বমোট দশ লক্ষ টাকার ঋণ বিতরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/রাত ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit