শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

বিশ্বকাপ সেরা খেলোয়াড়ের দৌড়ে আছেন যারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপের চলমান ১৩তম আসরের গ্রুপপর্বের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠেছে।

বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার আগে হলফ করে বলা মুশকিল কারা চ্যাম্পিয়ন হচ্ছে। তবে বিশ্বকাপের এবারের আসরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি ইতোমধ্যে ৯ ম্যাচে দুই সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে সর্বোচ্চ ৫৯৪ রান করে শীর্ষে আছেন।

সমান ম্যাচে ৩ রান কম নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার কুইন্টন ডি কক। বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ২২ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন।

                শীর্ষ পাঁচ ব্যাটার

নাম                ম্যাচ    রান    সর্বোচ্চ    গড়      স্ট্রাইক রেট    ৫০/১০০
বিরাট কোহলি (ভারত)        ৯    ৫৯৪    ১০৩*    ৯৯.০০      ৮৮.৫২    ৫/২
কুইন্টন ডি কক (দ. আফ্রিকা)    ৯    ৫৯১    ১৭৪    ৬৫.৬৬      ১০৯.২৪    ০/৪
রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)    ৯    ৫৬৫    ১২৩*    ৭০.৬২      ১০৮.৪৪    ২/৩
রোহিত শর্মা (ভারত)        ৯    ৫০৩    ১৩১    ৫৫.৮৮  ১২১.৪৯    ৩/১
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)    ৯    ৪৯৯    ১৬৩    ৫৫.৪৪      ১০৫.৪৯    ২/২

                শীর্ষ পাঁচ বোলার
নাম                 ম্যাচ    উইকেট     সেরা    গড়      ইকোনমি    ৪/৫
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)      ৯    ২২    ৪/৮    ১৮.৯০      ৫.২৬        ৩/০
দিলশান মাদুশাঙ্কা (শ্রীলংকা)      ৯    ২১    ৫/৮০    ২৫.০০      ৬.৭০        ১/১
জেরাল্ড কোয়েৎজি (দ. আফ্রিকা) ৭    ১৮    ৪/৪৪    ১৯.৩৮      ৬.৪০        ১/০
শাহিন আফ্রিদি (পাকিস্তান)      ৯    ১৮    ৫/৫৪    ২৬.৭২      ৫.৯৩        ০/১
জাসপ্রিত বুমরা (ভারত)          ৯    ১৭    ৪/৩৯    ১৫.৬৪      ৩.৬৫        ১/০   

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩, রাত ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit