মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল শুনানি পেছাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দলটির করা আপিল শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে জামায়াতের প্রধান কৌসুলি এ জে মোহাম্মদ আলী আট সপ্তাহের জন্য শুনানি পেছানোর আবেদন জানালে সর্বোচ্চ আদালত শুনানির নতুন দিন ধার্য করেন।  

এর আগে ২০১৩ সালের ১ আগস্ট নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আরেকটি রিট দায়ের করা হয়। বাংলাদেশ তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল রেজাউল হক চাঁদপুরীসহ আরও দুইজন গত ২৬ জুন জামায়াতে ইসলামীর লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটিকে বৈধ রাজনৈতিক দল হিসেবে দাবি করতে না পারার ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।

একই দিন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানসহ পাঁচ নেতার বিরুদ্ধে আপিল নিষ্পত্তির অপেক্ষায় থাকা সত্ত্বেও রাজনৈতিক দল হিসেবে জনসভা করায় আদালত অবমাননার আবেদন করেন চাঁদপুরীসহ আরও দুজন। সেদিন চেম্বার আদালত আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। সে ধারাবাহিকতায় গত ৩ আগস্ট আবেদন দুটি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। এর মধ্যে ৪২ ব্যক্তি আবেদন দুটিতে পক্ষভুক্ত হতে আবেদন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit