শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন

রোবটের হাতে মানুষ খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় একটি রোবট এক ব্যক্তিকে বাক্স মনে করে চাপ দিয়ে মুখমণ্ডল ও বুক দুমড়ে মুচড়ে দেয়। পরে তার মৃত্যু হয়। এ সময় ওই ব্যক্তি একটি কৃষিজ পণ্যের প্রক্রিয়াকরণ সেন্টারে কাজ করছিলেন। 

বুধবার বার্তা সংস্থা ইয়োনহাপ রিপোর্টে বলেছে, ঘটনার সময় রোবটটিতে ত্রুটি দেখা দিয়েছিল বলে মনে করা হচ্ছে। ফলে সে মানুষ এবং বাক্সের মধ্যে পার্থক্য করতে পারেনি। নিহত ব্যক্তির বয়স ৪০ বছর।

তিনি তখন সাউথ গিওঙ্গস্যাং প্রদেশে কৃষিপণ্য বিতরণ সেন্টারে রোবট সেন্সর অপারেশন পরীক্ষা করছিলেন। কারখানায় ব্যবহৃত ওই রোবটটি তখন ক্যাপসিকাম তুলে নিয়ে বাক্সে ভরে তা প্রক্রিয়াকরণ করছিল। 

পুলিশ বলেছে, এমন সময় সেখানে উপস্থিত হন ওই ব্যক্তি; কিন্তু রোবটটি মানুষ ও বাক্স আলাদা করে চিনতে পারেনি।

রোবটিক হাত দিয়ে ওই ব্যক্তির শরীরের উপরের অংশকে চাপ দিয়ে পরিবাহক বেল্টের ওপর ফেলে দেয়। তারপর তার মুখ ও বুকের ওপর প্রচণ্ড জোরে চাপ দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর তিনি মারা যান। 

এর আগে দক্ষিণ কোরিয়ার ৫০ বছরের আরেক ব্যক্তি রোবটের হাতে আহত হন। তিনি একটি অটোমোবাইল পার্টস তৈরির কারখানায় কাজ করার সময় রোবটের ফাঁদে আটকে পড়েন। এতে মারাত্মক আহত হন তিনি।
 

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit