রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

গলার ক্ষত-খুসখুসে কাশি সহজে দূর করতে ৩ পানীয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৪১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আবহাওয়াতে পরিবর্তন আসতে শুরু করেছে। রাতে একটু গরম হলেও ভোরের দিকে কাঁথামুড়িও দিতে হচ্ছে। এই সময়ে সর্দি-কাশি, গলাব্যথার মতো সমস্যা দেখা যাচ্ছে প্রায় সব ঘরেই। বাতাসে দূষণের পরিমাণ না কমলে এই ধরনের সমস্যা দূর হবে না। তাই মাস্ক পরা যেতেই পারে। কিন্তু ঘরোয়া কিছু টোটকা আছে কয়েক দিন মেনে চললেই সমস্যার সমাধান হবে।

১) ভেষজ চা

গ্রিন টি স্বাস্থ্যের জন্য ভাল। কিন্তু গলা ব্যথায় বা ঢোঁক গিলতে কষ্ট হলে এই চা কাজ করবে না। তার জন্য মেশাতে হবে ক্যামোমাইল, আদা, পুদিনা এবং যষ্ঠিমধু মেশানো চা। কারণ প্রতিটি চায়ে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। যা গলায় ঘা হলেও আরাম দিতে পারে।

২) লেবু এবং মধুর রস

উষ্ণ পানিতে লেবুর রস এবং মধু দিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। বিপাকহার বাড়িয়ে তুলতে এই পানীয় বিশেষ ভাবে কার্যকরী। আবার এই পানীয়ই গলা ব্যথায় আরাম দিতে পারে।

৩) হলুদ দেওয়া দুধ

হলুদের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ সর্বজন বিদিত। যে কোনও ধরনের সংক্রমণ রুখতে সাহায্য করে হলুদ। এক চিমটে হলুদ যদি উষ্ণ দুধে মিশিয়ে খাওয়া যায়, তা হলে গলাব্যথা যেমন কমবে, তেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit