রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

শীতের শুরুতেই কেন খাবেন কমলালেবু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : এখনও তেমন শীত পড়েনি। তবে বাজারে আনাগোনা শুরু হয়ে গিয়েছে সবার পছন্দের কমলালেবুর। কমলা লেবু তে উপস্থিত ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিড্যান্টগুলি উভয়ই শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে শীত মৌসুমে শরীরে রোগ প্রতিরোধে অনেক সাহায্য করে এই কমলালেবু। এছাড়া ক্যান্সারের সাথে লড়াই করতে ও সহায়তা করে।

স্বাস্থ্য সচেতন যাঁরা, তাঁরা শীতের শুরু থেকেই শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি জোগান দিতে চান। যাতে চট করে ঠান্ডা না লাগে। সারা শীতে সংক্রমণজনিত সমস্যায় ভুগতে না হয়।

শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কমলালেবু। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও থাকে না। আর কী কী কারণে কমলালেবু খাওয়া যায়?

১. রোগ প্রতিরোধের জন্য

কমলালেবুতে ভিটামিন সি ছাড়াও ক্যালশিয়াম, পটাশিয়াম, ফাইবার, ফলিক অ্যাসিড, ভিটামিন এ এবং বি রয়েছে। এই সমস্ত উপাদান রোগ প্রতিরোধ বাড়িয়ে তুলতে সাহায্য করে।

২. মস্তিষ্কের জন্য ভাল

কমলালেবুর মধ্যে রয়েছে ফ্ল্যাবনয়েড্‌স এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট। নিয়মিত কমলালেবুর রস খেলে মস্তিষ্কের স্নায়ুর জটিল রোগ অ্যাঝাইমার্স, ডিমেনশিয়া কিংবা পার্কিনসন্সের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।

৩. চোখের জন্য ভাল

চোখ ভাল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ভিটামিন এ। তবে পুষ্টিবিদেরা বলছেন, কমলালেবুর মধ্যে থাকা ভিটামিন সি এবং বিটা-ক্যারোটিন চোখের যত্ন নিতে পারে।

৪. ত্বকের জন্য ভাল

কমলালেবুর মধ্যে ভিটামিন সি-র পরিমাণ সবচেয়ে বেশি। তাই ত্বকের যত্নে ভিটামিন সি যুক্ত সিরাম, ক্রিম মাখার পাশাপাশি কমলালেবু খাওয়ার অভ্যাস করতে বলেন পুষ্টিবিদেরা।

৫. হার্টের জন্য ভাল

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, কমলালেবু খেলে হার্টের জটিল কোনও রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কম। কারণ, এই লেবুর মধ্যে থাকা ফাইবার এবং পটাশিয়াম রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit