রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিতর্কিত সেই ব্যানার মাঠে নেওয়ার দুঃসাহসিক অভিজ্ঞতা জানালেন ভক্ত পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি বিশ্বকাপ ফাইনাল ঘিরে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা কেমন আছেন মেসির দেশের মুসলিমরা ইসিতে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি জাতীয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে ৭ দেশের রেফারি যুবদলের সাবেক সহসভাপতির মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক ওমরাহ পালনে শীর্ষে ৩ দেশ

‘নেতানিয়াহুকে বলতে এসেছি— চলে যাও, চলে যাও’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি পার্লামেন্টের সামনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে একদল মানুষ বিক্ষোভ করেছেন। তাদের অনেকের পরিবারের সদস্য ইসরাইল-ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে নিহত হয়েছেন। অনেকের পরিবারের সদস্য হামাসের কাছে জিম্মি।

এমনই একজন হলেন মাওজ ইনোন। গত ৭ অক্টোবর নেটিভ হাআসারা এলাকায় হামাসের বন্দুকধারীর হামলায় মাওজের মা-বাবা নিহত হয়েছেন। মাওজ ইসরাইলি ক্ষেপণাস্ত্রের ছবি দেওয়া একটি পোস্টারের সামনে দাঁড়িয়েছিলেন।

মাওজ বলেন, তিনি দুঃখের সাগরে ডুবে রয়েছেন। তিনি আরও বলেন, ‘সরকার আমার মা-বাবার সঙ্গে প্রতারণামূলক আচরণ করেছেন। সরকার গাজায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৪০০ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। জিম্মি করে রাখা ২৪০ জনের সঙ্গে প্রতারণা করেছে।’

মাওজের ৭৬ বছর বয়সি মা বিলহা নেতানিয়াহুর বিরোধী ছিলেন। মাওজের মা বিলহা ও বাবা বিক্ষোভে যাচ্ছিলেন। সেই সময় তাদের হত্যা করা হয়। মাওজ বলেন, ‘আমি এ কারণে বিক্ষোভে এসেছি। আমি এখানে বলতে এসেছি—চলে যাও, চলে যাও।’

মাওজ ও তার সঙ্গে থাকা বিক্ষোভকারীদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা ছিল, হামাসের হাতে পরিবারের সদস্যরা জিম্মি থাকলে তারা কী করতেন।

মাওজ ও তার সঙ্গে থাকা বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত তারা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ চালিয়ে যাবেন। এমনকি ইসরাইলের পার্লামেন্টের বাইরে রাস্তায় বিক্ষোভকারীরা তাঁবু বসিয়েছেন।
 

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit