শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেমন থাকবে আজকের আবহাওয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। দেশে কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসবিষয়ক বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে একটি বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে  পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। রাজধানীতে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।

আরও জানানো হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দু-এক জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে।

এদিকে আজ বুধবার সকালে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশেই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আজ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit