মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মোটর চালক দলের পূর্ণাঙ্গ কমিটি কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

শার্শায় পুলিশের অভিযানে বিএনপি জামায়াতের ৭ জন নেতা কর্মি আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১১০ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৮ জন নেতা কর্মিকে আটক করেছে। আটক নেতাকর্মিদের মঙ্গলবার বিকালে বিষ্ফোরক ও নাশকতার অভিযোগে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। যার মামলা নং ৭, তাং ০৬/১১/২৩ ।

আটক নেতা কর্মিরা হলেন শার্শা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মাদ্রাসা শিক্ষক সাতমাইল গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ জামাল উদ্দিন(৫৩), কালিয়ানি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাওঃ মোঃ ইব্রাহিম(৬৮), সম্বন্ধকাঠি গ্রামের মৃত হযরত আলী সরদারের ছেলে আব্দুল গনি নেদু(৫৫), লক্ষনপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে মঞ্জুরুল হাসান বাবু(৪৮), পারুইঘুপি গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক((৬৫) ও টেংরা গ্রামের আমানত উল্লার ছেলে মনিরুজ্জামান মনির(৪৫)।

আটককৃতদের স্বজনেরা জানান,কোন অভিযোগ বা মামলা ছাড়াই তাদের আটক করা হয়েছে। তারা জানান, যাদেরকে আটক করা হয়েছে তারা সবাই সাধারন খেটে খাওয়া মানুষ। এর মধ্যে কেউ কৃষি কাজ করে, কেউ শিক্ষকতা করে, কেউ সাবেক জনপ্রতিনিধি ও সমাজ সেবক ও কেউ ব্যবসার সাথে জড়িত। স্বজনেরা আরও জানান, পুলিশ অবিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ও মাঠ থেকে বিএনপি জামায়াত করারু অভিযোগে সাধারন মানুষদেরকে আটক করছে।

এ ব্যাপারে জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও যশোর জেলা জামায়াতের সাবেক আমির মাওঃ আজিজুর রহমান এক বিবৃতিতে, ৮জন নির্দোস মানুষকে বেআইনি ভাবে আটক করে অসত্য নাশকতা মামলায় কারাগারে পাঠানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মাওঃ আজিজুর রহমান বলেন. কোন অভিযোজ ছাড়া নির্দোস কোন মানুষকে আটক করা নাগরিক অধিকারের চরম লঙ্ঘন । তিনি এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন আটককৃতদের বিরুদ্ধে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় হরতাল ও অবরোধ চলাকালে নাশকতা করার অভিযোগ রয়েছে। তিনি বলেন আটককৃতদের নামে আটক নেতাকর্মিদের মঙ্গলবার বিকালে বিষ্ফোরক ও নাশকতার অভিযোগে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit