স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ব্যাটিং করছে আফগানিস্তান। কেবল ১ উইকেট হারিয়ে একশ রান করেছে দলটি। চমৎকার ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন ইব্রাহিম জাদরান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচের অষ্টম ওভারে রহমানউল্লাহ গুরবাজকে হারায় আফগানিস্তান। জশ হ্যাজেলউডের বলে পুল করে বাউন্ডারিতে মিচেল স্টার্কের হাতে ধরা পড়েন তিনি। ২ চারে ২৫ বলে ২১ রান করেন গুরবাজ।
এরপর রহমত শাহকে নিয়ে দলকে টানছেন ইব্রাহিম। তাদের দুইজনের অবিচ্ছিন্ন জুটি ৭৩ রানের। ২২ ওভার শেষে আফগানিস্তানের রান ১১১। ৬২ বলে ফিফটি করা ইব্রাহিম খেলছেন ৫৯ রানে। রহমত অপরাজিত ২৬ রানে।
কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/বিকাল ৪:৩৩