বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

রাজধানীতে ৯ দিনে বিএনপির ১৫৫৪ নেতাকর্মী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্কনিউজঃ মহাসমাবেশের পর সহিংসতার ঘটনায় গত ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মোট নয়দিনে বিএনপির ১ হাজার ৫৫৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গত নয়দিনে রাজধানীতে মোট মামলা হয়েছে ১০২টি।

সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি।

তিনি জানান, রাজধানীতে গত ২৮ অক্টোবর একদিনে গ্রেফতার হয়েছিল ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন এবং সর্বশেষ গতকাল ৫ নভেম্বর ৫২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। মোট নয়দিনে গ্রেফতারের সংখ্যা ১৫৫৪ জন।

রমনা বিভাগে মামলা হয়েছে ১১টি, লালবাগে ৫টি, মতিঝিলে ৩৩টি, ওয়ারীতে ১৫টি, তেজগাঁওয়ে ৫টি, মিরপুরে ১৮টি, গুলশানে ১১টি এবং উত্তরা বিভাগে মামলা হয়েছে ৪টি।

এদিকে বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) ঢাকাসহ সারা দেশে বিভিন্ন যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

কিউএনবি/বিপুল/০৬.১১.২০২৩/ রাত ১০.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit