রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আশুলিয়ায় অবরোধের প্রতিবাদে মঞ্জু দেওয়ানের নেতৃত্বে অবস্থান কর্মসূচি 

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১০১ Time View
আশুলিয়া ঢাকা প্রতিনিধি : দেশজুড়ে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে প্রতিহত করতে আশুলিয়ায় মোটরসাইকেল সো-ডাউন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার সকালে আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জুর নেতৃত্বে এই সো-ডাউন করেন নেতাকর্মীরা। জিরাবো এলাকা থেকে সো-ডাউনটি নিয়ে ঘোষবাগ, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মার্কেট, ছয়তলা ও জামগড়া হয়ে পুকুরপাড়, কাঠগড়া প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়। এরপরে গার্মেন্টস অসন্তোষ ঠেকাতে এ অঞ্চলের প্রতিটি কারখানার সামনে অবস্থান নেন তারা।ইয়ারপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ সাবুসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় কয়েক’শ নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগহণ করেন।

এ সময় মঞ্জু দেওয়ান বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় অবরোধে অপ্রীতিকর ঘটনা ও গার্মেন্টসের অসন্তোষ ঠেকাতে পুলিশের পাশাপাশি আমার নেতাকর্মীদের নিয়ে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করে যাচ্ছি।আমরা অবরোধের বিপক্ষে দ্বিতীয় দফার প্রথম দিনেও অবস্থান কর্মসূচি পালন করছি। স্বাধীনতা বিরোধী অপশক্তি, দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস কর্মকাণ্ড, নৈরাজ্য ও অপতৎপরতার ধারক-বাহক মৌলবাদী অপশক্তি বিএনপি জামায়াতের অবরোধের প্রতিবাদে যুবসমাজ জেগে উঠেছে। বিএনপি-জামায়াতের কোনো অপতৎপরতাই আর কাজে আসবে না। আশুলিয়াবাসী বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করেছেন।

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৩/দুপুর ২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit