শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

খেলা আর না হলেও জিতবে পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টির কারণে খেলা যদি আর মাঠে নাও গড়ায় তাতে কোনো সমস্যা নেই পাকিস্তানের।

বৃষ্টি শুরুর আগে ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৬০ রান। জয়ের জন্য সেই সময়ে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৫০ রান। তার মানে পাকিস্তান ১০ রানে এগিয়ে রয়েছে।

তাই বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালেও ম্যাচ জিতবে পাকিস্তান।

শনিবার ভারতের বেঙ্গালুরুর এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রাচিন রবিন্দ্রর সেঞ্চুরি (১০৮), কেন উইলিয়ামসনের (৯৫), গ্লেন ফিলিপসের (৪১) ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেট হারিয়ে ৪০১ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে মোহাম্মদ ওয়াসিম নেন ৩ উইকেট। 

বিশ্বকাপের চলতি আসরে বাবর আজমের নেতৃত্বাধী পাকিস্তান শ্রীলংকার বিপক্ষে ৩৪৫ রানের বিশাল টার্গেট তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড গড়ে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হলে সেই রেকর্ড ভাঙতে হবে। বাবর আজমদের করতে হবে ৪০২ রান।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit