রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

সাভারে মারধরে শিক্ষার্থীর মৃত্যু; ভাংচুর ও অগ্নিসংযোগ; আটক-২ 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১২২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরে মৃত্যুর ঘটনায় দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। জড়িত দুজনকে আটক করেছেন পুলিশ। শুক্রবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতেট নাম হাসিবুল ইসলাম অন্তর। সে আশুলিয়ার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে। আটক রাহাতসহ দুজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
 
শিক্ষার্থীরা জানায়, ড্যাফোডিল ইউনিভার্সিটির টেক্সটাইল ডিপার্টমেন্টের শিক্ষার্থী অন্তরকে আকরাইন বাজারের কিছু লোক গত ২৭ অক্টোবর তুলে নিয়ে ব্যাপক মারধর করে। পরে তারা অন্তরকে খাগানে ফেলে দিয়ে চলে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে আশুলিয়ার রাজু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। এরপরে পরিবারের তত্ত্বাবধানে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ নভেম্বর হাসিবুল মারা যায়। এরপর থেকে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। পরে শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকার প্রায় দুই শতাধিক দোকানে ভাঙচুর চালায়।
হামলার শিকার এলাকাবাসী ও দোকানদাররা জানান, শিক্ষার্থীরা আকরাইন বাজারের একটি পেট্রোলের দোকান থেকে পেট্রোল কিনে দোকানের সামনে রাখা বসার বেঞ্চে আগুন ধরিয়ে দেয়। এছাড়া দুই শতাধিক দোকানে ভাঙচুর চালায়। তবে তারা কাউকে আক্রমণ করেনি। তারা আমাদের দোকানপাটে এসে অতর্কিত হামলা চালায়। কি কারণে হামলা করা হলো তাও আমরা জানি না। এবিষয়ে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থী অন্তর হত্যা মামলার প্রাধান আসামি রাহাতসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এব্যাপারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (শিক্ষার্থী বিভাগ) সৈয়দ মিজানুর রহমান রাজু বলেন, গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী অন্তরের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়। এ ঘটনায় তাকে মারধর করে আহত করা হলে অন্তরের পরিবারের তত্ত্বাবধানে ময়মনসিংহে ভর্তি করলে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা  বিক্ষোভ করেছে। আমরা জেনেছি এই ঘটনায় পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit