রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

শ্রমিক আন্দোলনকে পুঁজি করে সহিংসতা  করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী র‌্যাবের

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১১৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কোন ধরনের নাশকতা-সহিংসতা করে পোশাক শিল্প যদি নষ্ট করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।শনিবার দুপুরে র‌্যাব-৪ সিপিসি-২ এর আশুলিয়ার নবীনগর কার্যালয়ে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে সহিংসতা রোধে পোশাক কারখানাগুলো পরিদর্শন, র‌্যাবের কার্যক্রম পর্যালোচনা ও মতবিনিময়ে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেছেন, একইভাবে যারা এই গার্মেন্টস শিল্পকে নিয়ে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করছে তাদেরকে আমরা অনেককে আইডেন্টিফাই করতে পেরেছি। তাদের বেশ কয়েকজনকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে যারা এই শিল্প নিয়ে পিছন থেকে হোক বা মাঠ থেকে হোক অরাজকতা করার চেষ্টা করবে আইনের আওতায় আনবো। ইতিমধ্যে যেখানে গার্মেন্টস বেশি রয়েছে এই স্থানগুলোতে আমাদের র‌্যাবের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ এবং বিজিবির সাথে আমরা যৌথ পেট্রোল করছি৷ যেকোন ধরনের নাশকতা এবং সহিংসতা রোধে আমাদের এই পেট্রোল কার্যক্রম চলমান থাকবে৷
তিনি আরও বলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি স্বার্থন্বেষী মহল আমাদের শান্তিপ্রিয় শ্রমিকদের ভূল তথ্য ও গুজবের মাধ্যমে বা নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য উস্কানি মূলক তথ্য প্রদানের মাধ্যমে অরাজকতা, সহিংসতা বা নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। গত ৩১ অক্টোবর জোসনা নামে এক পোশাক শ্রমিককে মিরপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ না কেউ গুম করেছে এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। যারফলে ১ই নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুরে অনেক সহিংসতা ও নাশকতা হয়৷ ‌র‌্যাব-৪ এর একটি আভিধানিক দল ১ই নভেম্বর জোসনাকে খুঁজে বের করে। যেই জোসনা কি না বাসায় তার পরিবার নিয়ে অবস্থান করছিলেন। 
কঠিন আইনানুগ ব্যবস্থার হুশিয়ারী দিয়ে তিনি বলেন, যারা এই শান্তিপ্রিয় শ্রমিক ভাইদের নিয়ে নাশকতা সহিংসতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুর, সাভার-আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতিকারীরা চোরা গুপ্ত হামলা থেকে সহিংসতা করছে। তাদের বিরুদ্ধেও আমাদের আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। র‌্যাব ফোর্সেস এই চলমান সহিংসতা প্রতিরোধে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করেছি। পূর্বের তুলনায় আমরা আমাদের সাইবার ওয়ার্ল্ডে নজরদারি বৃদ্ধি করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি আমাদের এই শান্তি প্রিয় গার্মেন্টস শ্রমিকদের নিয়ে উস্কানিমূলক কোন রকমের বক্তব্যে মাধ্যমে শ্রমিকদের উস্কে দেয়। আমরা তাদেরকে আইনের আওতায় আনবো।এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স), অপারেশন্স উইং এর পরিচালক ও র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit