শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

গাজায় অ্যাম্বুলেন্সের পর এবার স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ২০

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। গাজা সিটিতে একটি অ্যাম্বুলেন্স কনভয়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া গাজায় কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়ে থাকা জাতিসংঘ-পরিচালিত একটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে।

উত্তর গাজায় জাতিসংঘ-পরিচালিত ওসামা বেন জাইদ স্কুলে শুক্রবার ইসরায়েলি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরও কয়েক ডজন। ফুটেজ ও ফটোতে দেখা গেছে,  বিমান হামলার কারণে নিহতদের লাশ টুকরো টুকরো হয়ে গেছে। আহতদের গাজা শহরের ইন্দোনেশিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ঘটনাস্থলে থাকা আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ জানিয়েছেন, স্কুলের দেয়াল রক্তের দাগে ভরে গেছে। তিনি বলেন, ‘হামলার সময় মানুষজন ঘুমাচ্ছিল’। উল্লেখ্য, শুক্রবার এই হামলার একদিন আগেই জাতিসংঘ-পরিচালিত আরও ৪টি স্কুলে ইসরায়েল বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র : প্যালেস্টাইন ক্রনিকল।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/দুপুর ১২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit