রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

শ্যামলীতে চলন্ত বাসে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্কনিউজঃ বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শ্যামলী এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৫টায় শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহণ নামে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় পথচারীরা আশপাশ থেকে পানি এনে দ্রুত আগুন নেভায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সবাই যখন মাগরিবের নামাজ পড়ছিল, ঠিক ওই সময় শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহণ নামে একটি সবুজ রংয়ের বাস আসে। বাসটি যাত্রী নামানোর সময় হঠাৎ করে বাসের পেছনে আগুন জ্বলে ওঠে। এ সময় আশপাশের লোকজন দ্রুত পানি এনে আগুন নেভায়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক বলেন, সন্ধ্যায় শ্যামলী এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আশপাশ থেকে পানি এনে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় আমরা আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

কিউএনবি/বিপুল/০১.১১.২০২৩/ রাত ৮.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit