মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

দ্বিগুণ প্রণোদনায় রেমিট্যান্সের পালে সুবাতাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে বিষয়টি জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের অক্টোবর মাসে ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। যা চলতি অর্থবছরের প্রথম ৪ মাসের মধ্যে সর্বোচ্চ। সেপ্টেম্বর ও আগস্টে যথাক্রমে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৪ কোটি ৪৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ও ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এর আগে ২২ অক্টোবর থেকে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রতি ১০০ টাকায় প্রণোদনার সঙ্গে প্রবাসীদের বাড়তি আরও আড়াই শতাংশ অর্থ বেশি অর্থ প্রদানের নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের দেয়া আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরও আড়াই শতাংশ অর্থ বেশি দিয়ে রেমিট্যান্স কিনতে পারবে ব্যাংকগুলো।

এদিকে সদ্যবিদয়ী অক্টোবর মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ১৫ কোটি ৪৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৮২ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৫ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬০ লাখ ৩০ হাজার ডলার। এ ছাড়া অক্টোবরের ২৮ থেকে ৩১ তারিখের মধ্যে দেশে এসেছে ৩২ কোটি ৮২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। ২১ থেকে ২৭ অক্টোবরের মধ্যে দেশে এসেছে ৩৯ কোটি ৯২ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স। অক্টোবরের ১৪ থেকে ২০ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৮৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। ৭ থেকে ১৩ অক্টোবরের মধ্যে রেমিট্যান্স এসেছে ৪৫ কোটি ৬০ লাখ ৯০ হাজার ডলার। আর ১ থেকে ৬ অক্টোবর দেশে এসেছিল ৩২ কোটি ৫১ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
 
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি ৪৩ লাখ ডলার। এ ছাড়া সেপ্টেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৩৬ কেটি ৩ লাখ ডলার। সিলেট বিভাগে ১৪ কোটি ৯৪ লাখ ডলার, খুলনা বিভাগে ৫ কোটি ৩৭ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৪ কোটি ২৯ লাখ ডলার, বরিশাল বিভাগে ৩ কোটি ২৯ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ২ কোটি ৩০ লাখ ডলার ও রংপুর বিভাগে ১ কোটি ৭২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
 
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর মাসে দেশে আসা ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫১ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১৮ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ ৬০ হাজার ডলার।
 
আর গত অর্থবছরের জুলাইতে ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার, নভেম্বরে ১৫৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৭ লাখ, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ৪ লাখ ৮০ হাজার, মার্চে ২০২ কোটি ২৪ লাখ ৭০ হাজার, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার, মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ও জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit