রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আশুলিয়ায় ৩২টি কারখানা সাধারণ ছুঁটি; পরিস্থিতি শান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৯৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে টানা তিন দিন ধরে চলে আসা পোশাক কারখানার শ্রমিক অসন্তোষ পরিস্থিতি অনেকটাই শান্ত ছিলো।প্রাথমিকভাবে জানা গেছে এ অঞ্চলের ৩২ টি কারখানা সাধারণ ছুঁটি ঘোষণা করেছে।বুধবারে পুরো কর্মদিবসে এনভয়, হা-মিম, ডেকো, শারমিন, এফএনএফ, দি রোজ ও পলমলসহ ৩২টি কারখানায় সাধারণ ছুঁটির আওতায় ছিলো। এদিনে জামগড়া, ছয়তলা, নরসিংহপুর এলাকায় ঘুরে কোনো শ্রমিকদের জড় হতে দেখা যায়নি। বিক্ষোভ বা মিছিলের কোনো ঘটনায় ঘটেনি। তবে সড়কে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, জামগড়া ও তার আশেপাশের এলাকায় অবস্থিত এনভয়, হা-মিম, ডেকো, শারমিন, এফএনএফ, দি রোজ ও পলমলসহ ৩২টি কারখানায় সাধারণ ছুঁটি চলছে। ফ্যাশন ফোরাম, আইডিএস, উচ্ছো ফ্যাশন নামে আরো ৩ টি কারখানায় সকালে শ্রমিকরা গেলে তাদেরও ছুঁটি দেওয়া হয়। এছাড়া জিটকো নামে একটি কারখানার শ্রমিকরা নিজেরাই কারখানা থেকে সকালে বের হয়ে যায়। শুধুমাত্র নাসা গ্রুপের কারখানার শ্রমিকরা সকালে বিক্ষোভের চেষ্টা করেছিল, পুলিশের অবস্থানের কারণে তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরে আর সড়কে আসেনি।এদিকে বিভিন্ন কারখানা গতকাল বন্ধ দিয়ে নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বুধবার সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল থেকে কারখানার কার্যক্রম সচল থাকবে।এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, গত দিনগুলোর চেয়ে বুধবার পরিস্থিতি অনেকটাই ভালো। অনেক কারখানা চলছে, কিছু কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। রাস্তার পাশে কিছু কারখানা বন্ধ রয়েছে।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit