আশুলিয়া (ঢাকা)প্রতিনিধি : সাভারের বলিয়াপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিমি পরিবহন নামের একটি দূরপাল্লার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর মধুমতী মডেল টাউনের সামনে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: নুরুল ইসলাম বলেন, সকাল ৬ টা ১৫ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগার খবর পাই। পরে আমরা তিনটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। বাসটি ঢাকা-থেকে গাইবান্ধা চলাচল করতো৷ এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাতের বিষয়ে এই কর্মকর্তা বলেন, আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি ১০ থেকে ১২ জন লোক সকালে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়।
কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৩,/দুপুর ১:৫৬