রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

অবরোধের বিরুদ্ধে যুবলীগের চলছে অবস্থান কর্মসূচি 

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৯৪ Time View
আশুলিয়া ঢাকা প্রতিনিধি : দেশজুড়ে বিএনপির-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে যুবলীগ নেতাকর্মীদের চলছে অবস্থান কর্মসূচি। বুধবার সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন স্থানে মোটরসাইকেল সো-ডাউন নিয়ে নবীনগর স্মৃতিসৌধ জয় রেস্তোরাঁর সামনে এসে অবস্থান নেন তারা। আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার ও যুগ্ম-আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমিন সরকার, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমির হোসেন খাঁন জয়, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহেল সরকার, ১নং সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম খাঁন, মোঃ আমিনুল ইসলাম সরকার, মোঃ ইউসুফ আলী, যুবলীগ নেতা মোঃ আলামিন মোল্লা, মোঃ কানন মোল্লা, মোঃ রিয়াজ পালোয়ান, মোঃ আসলাম আলীসহ থানা, ইউনিয়ন  ও ওয়ার্ড  যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার বলেন, ‘আমরা অবরোধের বিপক্ষে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি পালন করছি। স্বাধীনতা বিরোধী অপশক্তি, দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস কর্মকাণ্ড, নৈরাজ্য ও অপতৎপরতার ধারক-বাহক মৌলবাদী অপশক্তি বিএনপি জামায়াতের অবরোধের প্রতিবাদে যুবসমাজ জেগে উঠেছে। বিএনপি-জামায়াতের কোনো অপতৎপরতাই আর কাজে আসবে না। আশুলিয়াবাসী বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করেছেন।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit