শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

অবরোধ মূলত মানুষকে কষ্ট দেওয়ার জন্য: ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২১৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, অবরোধ নামে যে আন্দোলন চলছে, সেটি মূলত সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য। অবরোধের নামে চলাফেরায় বাধা সৃষ্টি করা হচ্ছে। মঙ্গলবার বিকালে রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

টহল পুলিশকে লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চলছে উল্লে­খ করে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে বসে থাকতে পারে না। জনগণের নিরাপত্তার জন্য যা যা করা দরকার সবকিছুই করা হচ্ছে। পুলিশ শুধু সকাল থেকে সন্ধ্যা নয়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে।

রাজধানীতে পুলিশি নিরাপত্তায় ঘাটতি প্রশ্নে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিবারাত্রি তাদের ওপর অর্পিত নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। এরপরও জায়গায় জায়গায় চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। সেটি প্রতিরোধে পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit