শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

গাজায় প্রতিদিন ৪২০ এরও বেশি শিশু নিহত হচ্ছে: ইউনিসেফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় প্রতিদিন ৪২০ টিরও বেশি শিশু নিহত বা আহত হচ্ছে ইউনিসেফের এই তথ্যকে সামনে রেখে জাতিসংঘের কর্মকর্তারা নিরাপত্তা পরিষদের কাছে আরও যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন। সেভ দ্য চিলড্রেন গতকাল জানিয়েছে, গাজায় মাত্র তিন সপ্তাহে প্রায় ৩ হাজার ২০০ শিশু নিহত হয়েছে।

ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, একটি শিশু সব জায়গাতেই শিশু, তাদের সর্বত্র সর্বদা সুরক্ষিত রাখতে হবে এবং কখনই আক্রমণের শিকার হতে দেওয়া যাবে নাআমরা উত্তর গাজা ছেড়ে ১০ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের আদেশ প্রত্যাহার করতে এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের জন্য সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ মহাসচিবের আহ্বান পুনর্ব্যক্ত করছি। প্রতিটি শিশুই সমান সুরক্ষা পাওয়ার অধিকার রাখে।

শিশুদের নিরাপত্তা ও অধিকার সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (এনজিও) জানিয়েছে, গত চার বছর ধরে গাজা উপত্যকায় যত শিশু ও অপ্রাপ্তবয়স্ক নিহত হয়েছে, চলতি বছর তার চেয়ে বেশি নিহত হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত একুশ দিনে গাজায় অন্তত ৩ হাজার ৩২৪ শিশু ও কিশোর-কিশোরী নিহত হয়েছে। পশ্চিম তীরে এ সংখ্যা ৩৬। গাজায় নিখোঁজ রয়েছে প্রায় ১ হাজার শিশু। গত তিন সপ্তাহ ধরে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছে ৬ হাজারেরও বেশি শিশু।

জাতিসংঘের ইউএন সেক্রেটারি-জেনারেল অন চিলড্রেন অ্যান্ড আর্মড কনফ্লিক্ট প্রতিবেদনের বরাত দিয়ে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০২২ সালে গাজা ও পশ্চিম তীর অঞ্চলে ২ হাজার ৯৮৫ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক নিহত হয়েছিল। ২০২১ সালে নিহতের সংখ্যা ছিল ২ হাজার ৫১৫ জন। ২ হাজার ৬৭৫ জন প্রাণ হারিয়েছে ২০২০ সালে।

৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৮,৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit